সম্পুর্ন ফ্রি প্রশিক্ষণ নিয়ে জাপান যাওয়ার দারুন সুযোগ – যেভাবে পাবেন এই সুযোগ!

বিশ্বের অন্যতম ধনী দেশ জাপান। শুধু প্রযুক্তিতেই নয়, কর্মসংস্থানের দিক থেকেও তারা এগিয়ে। এবার সেই জাপানেই বাংলাদেশের জন্য খুলে গেল এক বিশাল সুযোগের দরজা – সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ নিয়ে জাপানে কাজের সুযোগ!

এক লাখ কর্মী নিচ্ছে জাপান!

সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরে জাপান সরকার ঘোষণা দিয়েছে—তারা আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে! 🇯🇵

এই লক্ষ্যে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় জাপানি প্রশিক্ষকেরা বাংলাদেশেই ভাষা ও দক্ষতার প্রশিক্ষণ দেবেন এবং সফল প্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে জাপান পাঠানো হবে

কোথায় হবে প্রশিক্ষণ?

প্রথম ধাপে প্রশিক্ষণ হবে নরসিংদীর মনোহরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (TTC)

পরবর্তীতে অন্যান্য সরকারি টিটিসিগুলোতেও প্রশিক্ষণ কার্যক্রম চালু হবে।

প্রশিক্ষণে থাকবে—

  • জাপানি ভাষা শিক্ষা
  • চাকরির প্রয়োজন অনুযায়ী দক্ষতা উন্নয়ন
  • স্পেসিফায়েড স্কিল ওয়ার্কার টেস্ট (SSW) প্রস্তুতি

 যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারা বিনা খরচে জাপান যেতে পারবেন!

কোন কোন সেক্টরে কর্মী পাঠানো হবে?

বিএমইটির কর্মকর্তারা জানিয়েছেন, চূড়ান্তভাবে কোন স্কিলসেট লাগবে তা এখনো জানানো হয়নি। তবে সম্ভাব্য খাতগুলো হতে পারে:

  • স্বাস্থ্যসেবা
  • নির্মাণ
  • কৃষি
  • হোটেল-রেস্টুরেন্ট
  • গার্মেন্টস বা ফ্যাক্টরি

প্রশিক্ষণ ও নিয়োগ হবে সরাসরি জাপানি কোম্পানির চাহিদা অনুযায়ী, তাই চাকরি পাওয়ার সম্ভাবনাও বেশি।

🇯🇵 কেন জাপান?

  • উন্নত জীবনযাত্রা
  • উচ্চ বেতন
  • নিরাপদ কর্মপরিবেশ
  • অভিবাসনের সম্ভাবনা
  • রেমিট্যান্স পাঠাতে কোনো ঝামেলা নেই

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরেই জাপান থেকে প্রায় ৬৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে!

সমস্যা কোথায় ছিল এতদিন?

গত ২০ বছরে মাত্র ৫ হাজারের মতো বাংলাদেশি জাপানে গেছেন। কারণগুলো ছিল:

  • জাপানি ভাষা না জানা
  • প্রয়োজনীয় দক্ষতার অভাব
  • সঠিক প্রশিক্ষণের সুযোগ না থাকা

এই নতুন চুক্তির মাধ্যমে এসব বাধা দূর করা হচ্ছে।

কীভাবে আপনি এই সুযোগ পাবেন?

ধাপ ১: সরকারি ঘোষণার অপেক্ষায় থাকুন (আবেদন শিগগিরই শুরু হবে)

ধাপ ২: স্থানীয় টিটিসি-তে যোগাযোগ রাখুন

ধাপ ৩: ভাষা ও স্কিল ট্রেনিং কোর্সে ভর্তি হোন

ধাপ ৪: প্রশিক্ষণ শেষে SSW টেস্ট দিন

ধাপ ৫: উত্তীর্ণ হলে বিনামূল্যে জাপানে কর্মসংস্থানের সুযোগ

কোনো দালালের মাধ্যমে না গিয়ে সরাসরি সরকারি পদ্ধতি অনুসরণ করুন। প্রতারণা থেকে সাবধান থাকুন।

আরও পড়ুন:

শেষ কথা

এটা শুধু একটা চাকরির সুযোগ না, বরং আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এমন একটা দারুন সুযোগ। পুরো প্রক্রিয়াটাই সরকারিভাবে পরিচালিত হচ্ছে এবং প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রি। সঠিক প্রস্তুতি নিন, সময়ের আগেই নিজেকে তৈরি করুন।

এই পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যেন তারা জানে – জাপানে যাওয়ার সুযোগ এখন হাতের মুঠোয়!

Leave a Comment

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটটি কোনও অফিসিয়াল ভিসা বা ভ্রমণ সংস্থা নয় এবং এই সাইটের সমস্ত তথ্য অনলাইন, নিউজ পোর্টাল, ব্লগ ও উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। এবং পসিবল হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন